01779134147

bantia.org@gmail.com

বানতিয়ার উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন

সোনাতনী , শাহাজাদপুর, সিরাজগঞ্জ

গঠনতন্ত্র

বানতিয়ার উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন (BHSAA )

স্থান: বানতিয়ার উচ্চ বিদ্যালয় সোনাতনী, শাহজাদপুর, সিরাজগঞ্জ।

এই সংগঠনে নিম্নরূপ ৩ (তিন) ধরণের সদস্যপদ থাকবে। ক) সাধারণ সদস্য বানতিয়ার উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রাক্তন শিক্ষার্থী, যারা বাৎসরিক চাঁদা ৬০০/= (ছয়শত) টাকা পরিশোধ করে সাধারণ সদস্য পদ গ্রহণ করবেন। খ) আজীবন সদস্য সাধারণ সদস্যপদ প্রাপ্তির যোগ্য যে কেউ নির্ধারিত ফরমে আবেদনের মাধ্যমে এই সংগঠনের আজীবন সদস্য হতে পারবে। আজীবন সদস্যপদের চাঁদা হবে এককালীন ১০,০০০/= (দশ হাজার) টাকা। আজীবন সদস্যগণ সংগঠনের স্থায়ী সদস্য হিসেবে বিবেচিত হবে। আজীবন সদস্যের জন্য বাৎসরিক চাঁদা প্রযোজ্য হবে না। গ) সহযোগী সদস্য যে সকল সাবেক শিক্ষার্থী এই বিদ্যালয়ে ভর্তি হবার পর এখান থেকে শিক্ষা কার্যক্রম সম্পন্ন না করে অন্যত্র মাধ্যমিক সম্পন্ন করেছে, তারা এবং বিদ্যালয়ের চলতি শিক্ষার্থীগণ (Running Student) সহযোগী সদস্য হতে পারবে। উল্লেখ্য সহযোগী সদস্যদের ভোটাধিকার থাকবে না। সহযোগী সদস্যদের বাৎসরিক চাঁদা হবে ২০০/= (দুইশত) টাকা। উল্লেখ্য যে, শুধুমাত্র নির্বাচনের ন্যূনতম ছয় মাস পূর্বে বাৎসরিক চাঁদা পরিশোধকৃত সাধারণ সদস্যদের সাধারণ সভায় ভোটাধিকার থাকবে। সাধারণ সদস্যদের নির্ধারিত চাঁদা নিয়মিত পরিশোধ করতে হবে।