আমাদের সৃষ্টি সম্পর্কে জানুন প্রস্তাবনা ও পূর্বকথা
১৯৯৬ সালে বানতিয়ার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয় থেকে বহু ছাত্র ছাত্রী কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং দেশে ও বিদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। এদের মধ্যে আবার হয়ত কেউ কেউ চাকুরী খুঁজছেন। প্রাক্তন এইসব শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের উত্তম ও কার্যকর মাধ্যম হলো অ্যালামনাই এসোসিয়েশন। এই এসোসিয়েশনের মাধ্যমে পুরোনো সহপাঠীদের মধ্যে যেমন সম্পর্ক স্থাপনের সুযোগ তৈরী হবে তেমনি নবীন ও বয়োজ্যেষ্ঠ প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি সুন্দর মেলবন্ধন সৃষ্টি হবে। এরূপ সম্পর্ক স্থাপনের ফলে এসোসিয়েশনের সকল সদস্যের নানাদিক থেকে উপকৃত হবার সম্ভাবনা থাকবে। এছাড়া একবিংশ শতাব্দীর গ্লোবাল শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে বানতিয়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষাদান ও গ্রহণে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যে অ্যালামনাই এসোসিয়েশন অনেকখানি সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রাক্তনীরা মনে করেন। বানতিয়ার উচ্চ বিদ্যালয়ের ব্যাচ (২০০২-২০২০) কর্তৃক অ্যালামনাই এসোসিয়েশন গঠনের প্রাথমিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বানতিয়ার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে একটি অনলাইন মিটিং সংগঠিত হয়। সেই মিটিংয়ে শিক্ষার্থীদের ইতিবাচক বক্তব্য ও সমর্থনের মাধ্যমে অ্যালামনাই এসোসিয়েশন গঠন ও মিলনমেলার প্রবল তাগিদ ও দাবী উঠে আসে। তারই ইতিবাচক ও গর্বের ফসল আজকের বানতিয়ার উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন। বানতিয়ার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে সেতু-বন্ধন রচনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতায় বানতিয়ার উচ্চ বিদ্যালয়ের সার্বিক উৎকর্ষ সাধন ও সুনাম বৃদ্ধির লক্ষ্যে ২৮/০৬/২০২৪ ইং তারিখে অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যগণ একটি সাধারণ সভায় মিলিত হয়ে সমিতির কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে নিম্নলিখিত গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে গ্রহণ করে।
